ঢাকা     রোববার   ১৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ২ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর ছিল: আখতার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৫ মার্চ ২০২৬   আপডেট: ২২:২৩, ১৫ মার্চ ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর ছিল: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, “সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীরই ছিল। এর দায় তাকেই নিতে হবে। সংবিধানের দোহাই না দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের অধিবেশন ডাকতে হবে।”

রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পেশাজীবী অঙ্গসংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আখতার হোসেন বলেন, “জুলাই সনদে ৩০ দিনের কথা বলা হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা বিলুপ্ত হয়ে যায়নি।”

নির্বাচিত সরকার আসার পরও রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা সন্দেহজনক, এ কথা উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, “এখনও কোন প্রেক্ষাপটে তাকে পদে রাখা হয়েছে, আমরা জানতে চাই। কারণ, তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের অন্যতম সহযোগী। তাকে অবিলম্বে অভিশংসনের আওতায় আনতে হবে।”

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়