কথা বা কাজে কেউ কষ্ট পেলে দুঃখিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ফটো
নিজের কথা বা কাজের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
বুধবার (১৮ মার্চ) ভোরে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষমা চান।
নাসিরুদ্দীন পাটোয়ারীর বলেন, “গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।”
পোস্টে তিনি লিখেন, “আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরো শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।”
পোস্টে ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”
ঢাকা/রায়হান/ইভা