ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিড়হীন গাবতলী, স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ১৮ মার্চ ২০২৬  
ভিড়হীন গাবতলী, স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা

ঢাকার গাবতলী বাস টার্মিনালে ঈদের দ্বিতীয় ছুটির দিনেও স্বস্তির চিত্র দেখা গেছে। অন্যান্য বছরের তুলনায় এদিন যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম, ফলে যাত্রীদের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রা করতে দেখা যায়।

বুধবার ( ১৮ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। 

আরো পড়ুন:

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের আগের দিন সাধারণত  সবচেয়ে বেশি চাপ থাকে। অধিকাংশ মানুষ ওই সময়েই নিজ নিজ গন্তব্যে রওনা দেন। ফলে দ্বিতীয় দিনের ছুটিতে যাত্রী সংখ্যা স্বাভাবিকভাবেই কমে থাকে। মূলত যারা বিভিন্ন কারণে আগে যেতে পারেননি বা দেরিতে রওনা হয়েছেন, তারাই ভ্রমণ করছেন। কাল বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীর চাপ থাকবে বলে আশা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, গাবতলী টার্মিনালে নেই দীর্ঘ লাইন বা অতিরিক্ত ভিড়। যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন এবং অনেক ক্ষেত্রে অপেক্ষা ছাড়াই বাসে উঠতে পারছেন। 

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে যানজট কম থাকায় বাস নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগছে। এতে পরিবার নিয়ে যাত্রা করাও হয়েছে স্বস্তিদায়ক।

রাশেদ মাহমুদ নামে এক যাত্রী বলেন, “আজকে তেমন কোনো ভিড় নেই, যাত্রাটা অনেক স্বস্তিদায়ক লাগছে।”

শারমিন আক্তার নামে আরেক যাত্রী বলেন, “পরিবার নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ঝামেলা হয়নি। বাসে উঠতেও বেশি সময় লাগেনি।”

হানিফ পরিবহনের বাসচালক সোহেল বলেন “আজ চাপ কম থাকায় আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারছি, যাত্রীরাও সন্তুষ্ট।”

ঢাকা/আলী/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়