ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে 

অভ্যন্তরীণ বিষয় দেখতে বাংলাদেশের দলগুলোই যথেষ্ট: আসিফ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৫ মে ২০২৬  
অভ্যন্তরীণ বিষয় দেখতে বাংলাদেশের দলগুলোই যথেষ্ট: আসিফ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের দলগুলোই যথেষ্ট। আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি, যে উগ্রপন্থিরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে? কিংবা পরিস্থিতি কিরকম হবে? এটা নিয়ে এখন আমাদের শঙ্কা আছে।”

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এখন আমরা বর্তমানে যারা আছেন তাদের থেকে সেরকমটা ছিল না। আমরা তাদের আহ্বান জানাব, আপনাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো।”

আসিফ মাহমুদ বলেন, “আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব।”

এনসিপির মুখপাত্র বলেন, “আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে, সেটা ভেঙে জনগণকে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন করুন। নইলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে সেটাও মাথায় রাখবেন।”

তিনি আরো বলেন, “তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত ১৭/১৮ বছর। কিন্তু নির্বাচিত হওয়ার পরপর তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিয়েছেন। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা চলছে।”

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়