ঢাকা     মঙ্গলবার   ০৫ মে ২০২৬ ||  বৈশাখ ২২ ১৪৩৩ || ১৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৫ মে ২০২৬  
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত ফুটবলার সোহাদার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি সোহাদার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসায় কোনো ঘাটতি না রাখার নির্দেশ দেন।

আরো পড়ুন:

প্রতিমন্ত্রী জানান, সোহাদার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত প্রয়োজনীয় সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।

গাজীপুরের কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

হাসপাতালে শয্যাপাশে দাঁড়িয়ে সোহাদাকে সাহস জোগান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “তুমি একজন লড়াকু খেলোয়াড়। এই লড়াইয়েও জিততে হবে—আমরা সবাই তোমার পাশে আছি।”

ঢাকা/নজরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়