ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ৮ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৬, ৮ জুন ২০২৬
ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

বিএনপি মিডিয়া সেলের নামে দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৮ জুন) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কয়েকটি জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও মিডিয়া সেলের পরিচয়ে বিভিন্ন অননুমোদিত পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে।

বিএনপি মিডিয়া সেল জানিয়েছে, কেন্দ্রীয় কমিটি ছাড়া দেশের কোথাও জেলা বা মহানগর পর্যায়ে ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কোনো কমিটি গঠন করা হয়নি।

যারা নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছেন, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো ধরনের সাংগঠনিক বা আনুষ্ঠানিক সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের নামে অননুমোদিত বা ভুয়া কমিটি প্রদান এবং প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

একই সঙ্গে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য, ভুয়া তালিকা ও অননুমোদিত প্রচারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় কার্যক্রম ও কমিটি-সংক্রান্ত যেকোনো তথ্যের ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয়ভাবে অনুমোদিত সূত্রের ওপর নির্ভর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

ঢাকা/নজরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়