থাইরয়েডের জন্য উপকারী যেসব খাবার
দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
আপনার থাইরয়েড কি ঠিকভাবে কাজ করছে? থাইরয়েড হরমোন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো শরীরের শক্তির মাত্রা, বিপাকক্রিয়া (মেটাবলিজম), শরীরের তাপমাত্রা, মুড, হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে।যদি আপনার থাইরয়েড পর্যাপ্ত হরমোন তৈরি না করে, তাহলে তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়। এই অবস্থায় শরীরে নানা নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনি সবসময় ক্লান্ত বা অবসন্ন বোধ করতে পারেন। থাইরয়েড হরমনের ভারসাম্য ঠিক রাখতে খাদ্যতালিকায় কোন কোন খাবার রাখা জরুরি, তা জেনে নিন।
থাইরয়েডের জন্য উপকারী খাবার
থাইরয়েডের সমস্যার সঠিক কারণ অনেক ক্ষেত্রেই অজানা। তবে কিছু খাবার থাইরয়েডের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে বলে প্রমাণ রয়েছে। যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে নিচের ৪টি খাবার খাদ্যতালিকায় যোগ করতে পারেন—
লবণযুক্ত বাদাম
বাদাম থাইরয়েডের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। সারাদিনের জন্য ছোট একটি বাদামের প্যাকেট সঙ্গে রাখতে পারেন।
বেক করা মাছ
মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বেক করে খেতে পারেন। মাছ বেক করে খেলে শরীর ভালো পরিমাণে ওমেগা-৩ এবং সেলেনিয়াম পায়।
দুগ্ধজাত খাবার
দই, আইসক্রিম এবং দুধে আয়োডিন থাকে। থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যাওয়া প্রতিরোধ করতে আয়োডিন প্রয়োজন। পর্যাপ্ত আয়োডিন পেতে কম ফ্যাটযুক্ত ফ্রোজেন ইয়োগার্ট খেতে পারেন।
ডিম
ডিমে সেলেনিয়াম এবং আয়োডিন দুটোই থাকে। বেশি উপকার পেতে পুরো ডিম (কুসুমসহ) খাওয়া উচিত, কারণ বেশিরভাগ পুষ্টি কুসুমে থাকে।
সূত্র: কমনস্প্রিট
ঢাকা/লিপি