ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৩ মে ২০২৬  
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তারেক মিয়াকে সভাপতি ও উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

আরো পড়ুন:

শনিবার (২ মে) রাতে ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

১০ সদস্যবিশিষ্ট আংশিক ওই কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি পদে হাবিবুর আলম এবং সহ-সভাপতি পদে কাজী মেজবা ও মাহবুব আহমেদ। তাছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুবেল কিরণ চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনিরুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মুজিব মিয়া মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের (৯০ দিন) মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের ঘোষণার পর জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ। ছাত্রদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়ে নিজেদের প্রত্যাশা ও আশার কথা তুলে ধরছেন। আবার অনেকেই নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

ঢাকা/মনোয়ার/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়