ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শ্রমিক নিহতের প্রতিবাদ

সিরাজগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক ট্রাক শ্রমিক নিহত হবার প্রতিবাদে মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল-সন্ধা হরতাল আহ্বান করেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুর আড়াইটার দিকে এক প্রতিবাদ মিছিল থেকে ওই হরতাল আহ্বান করা হয়।

ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাবু সেখ নামে এক ট্রাক হেলপার নিহত হন।

এ ঘটনার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে ট্রাক শ্রমিক ইউনিয়ন। ওই মিছিল থেকে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ট্রাক শ্রমিক ইউনিয়ন।

সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম শেখ হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 


রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১ ফেব্রুয়ারি ২০১৬/অদিত্য রাসেল/রিশিত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়