‘ব্লেড’ দিয়ে খুঁচিয়ে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত মিতু খানম।
নড়াইলের নড়াগাতি থানার তেলিডাংগা গ্রামে মিতু খানম (৩৫) নামে এক নারীর মুখ ও শরীরের বিভিন্ন অংশ ‘ব্লেড’ দিয়ে খুঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বাবেক স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম নুর আলম মল্লিক। তিনি কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের টুটু মল্লিকের ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, মিতু মধ্যরাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। এ সময় সাবেক স্বামী নুর আলম মল্লিক পেছন থেকে তাকে ঝাপটে ধরে। তিনি ব্লেড দিয়ে মিতুর মুখ ও শরীরের বিভিন্ন অংশ কেটে গুরুতর জখম করেন। এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসলে নুর আলম মল্লিক পালিয়ে যান। পরে মিতুকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মিতুর ভাই মহিদুল ইসলাম বলেন, “নেশাগ্রস্থ নুর আলম মল্লিকের কাছ থেকে আমার বোনকে দেড় মাস আগে সমাজিকভাবে বিচ্ছেদ (তালাক প্রদান) করা হয়েছে। নুর
আলম মল্লিক হত্যার উদ্দেশ্যে রাতে আমাদের বাড়িতে এসে বোনকে আক্রমণ করেছিল।”
এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরে আলম মল্লিকের মোবাইল নম্বর না পাওয়া যাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের জরুরি বিভাগের ডাক্তার আবুল হাসনাত জানান, “মিতুর শরীরের বিভিন্ন স্থানে ব্লেগের ক্ষত চিহ্ন রয়েছে। ক্ষত জায়গায় ৪৫টি সেলাই দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভালো।”
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, “থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/শরিফুল/মাসুদ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হঁশিয়ারি