চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছিন্ন
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নওগাঁও আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে ঘটনাটি ঘটে। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশের কনস্টেবল এমরান মিয়া বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিল তিনি। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে ট্রেনটি গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়েন। এতে তার দুটি পা হাটু থেকে কেটে বিচ্ছিয় হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরো জানান, পরে শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে এমরান মিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা/সাজু/মাসুদ
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের কড়া হঁশিয়ারি