ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে হাসপাতালে লিফটে আটকা ১০ জন, পরে উদ্ধার 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৬ জুন ২০২৬  
মাদারীপুরে হাসপাতালে লিফটে আটকা ১০ জন, পরে উদ্ধার 

মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে লিফট বিকল হয়ে ১০ জন রোগী ও রোগীর স্বজন আটকা পড়েন। তবে  দ্রুত লিফটম্যান ঘটনাস্থলে এসে তাদের নিরাপদে উদ্ধার করেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালের প্রধান ভবনের একটি লিফটে তারা আটকা পড়েন। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটি হঠাৎ মাঝপথে আটকে গেলে ভেতরে থাকা রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. অখিল সরকার জানান, লিফটে আটকে পড়াদের মধ্যে তার এক আত্মীয় ছিলেন। তিনি ফোনে বিষয়টি জানালে দ্রুত লিফট ম্যান ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

ডা. অখিল সরকার আরো বলেন, “খবর পাওয়ার পরপরই আমি সংশ্লিষ্টদের অবহিত করি। প্রায় ১০ মিনিটের মধ্যে লিফটম্যান এসে কারিগরি সহায়তায় লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা রোগী ও স্বজনদের নিরাপদে বের করে আনে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।”

ঢাকা/রিজভী/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়