ঢাকা     মঙ্গলবার   ১৬ জুন ২০২৬ ||  আষাঢ় ২ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাত পোহালেই ‘মেসি জাদু’ শুরু, আর্জেন্টিনার সামনে আলজেরিয়া

ক্রীড়াডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৬ জুন ২০২৬   আপডেট: ১৯:২২, ১৬ জুন ২০২৬
রাত পোহালেই ‘মেসি জাদু’ শুরু, আর্জেন্টিনার সামনে আলজেরিয়া

ব্রাজিল আর ইতালি ছাড়া কেউই পরপর দুটা বিশ্বকাপ জিততে পারেনি। লিওনেল মেসির আর্জেন্টির সামনে এবার সেই সুযোগ বেশ ভালোভাবেই আছে। কারণ আলবিসেলেস্তারা এবারও বেশ ব্যালেন্সড একটা স্কোয়াড নিয়ে এসেছে বিশ্ব মঞ্চে লড়াই করতে। কিন্তু আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে নামার আগে ঠিক কেমন ফর্মে আছে আর্জেন্টিনা? তাছাড়া এই ম্যাচে আর্জেন্টিনার একাদশটা কেমন হতে যাচ্ছে?  

আরো পড়ুন:

ক্যানসাস সিটি স্টেডিয়ামে জে গ্রুপের এই ম্যাচে নামার আগে আর্জেন্টিনা অবশ্য বড় কোন প্রতিপক্ষের সাথে খেলার সুযোগ পায়নি। জাম্বিয়া, এঙ্গোলা, পুয়েরতেরিকো বা সর্বশেষ ম্যাচে আইসল্যান্ড কেউই কিন্তু সেই অর্থে বড় প্রতিপক্ষ নয়। তাই আর্জেন্টিনার প্রস্তুতি নিয়ে সংশয় থাকেই। তবে আর্জেন্টাইন বাজপাখি খ্যাত গোলকিপার এমিলিয়নও মার্তিনেজ বলেছেন যে, প্রস্তুতিটা খুব ভালো না হলেও তারা মাঠে নিজেদের সেরাটা ঢেলে দেবেন।

এবার আর্জেন্টিনার স্কোয়াডের দিকে নজর দেওয়া যাক। লিওনেল স্কালোনি কাতার বিশ্বকাপে যেই স্কোয়াডটি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেখান থেকে ১৭ জনকে এবারও ধরে রেখেছেন। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ অথবা লাউতারো মার্তিনেজ এবারও আছেন আক্রমণে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দিপল, অলেক্সিস মেকেলিস্টার। তবে নেই অবসর নেওয়া আনহেল দি মারিয়া।

কাতার বিশ্বকাপে এনজো বা আলভারেজ চমক ছিলে। বিশ্বমঞ্চে তেমন কেউ চিনত না তাদের। কিন্তু তারা তাদের উপস্থিতি জানান দিয়েছিলেন অসাধারণ খেলে। এবার সেই কাজটি আসলে কে করবেন? দুজনের কথা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। একজন ভ্যালেন্তিন বার্কো, আর্জেন্টিনার সব্যসাচী এই লেফট-ব্যাক বাঁ দিকের যে কোনো পজিশনে খেলতে পারেন। তিনি সর্বশেষ  প্র্যাকটিস ম্যাচে গোল করেছেন। আরেক চমকের নাম হচ্ছে নিকো পাজ। সিরি আ'র ক্লাব কোমোতে এই মৌসুমে অসাধারণ পারফর্ম করেছেন এইমিডফিল্ডার। 

তবে স্কেলনির আরও কিছু দুশ্চিন্তা আছে। লিওনেল মেসির হালকা চোট আছে। তবে সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার সর্বশেষ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি বদলি নেমে গোল করেছেন। সবকিছু ঠিক থাকলে মেসিকে আলজেরিয়ার বিপক্ষে আগামীকাল সকালে শুরু থেকেই দেখা যাবে। তবে এমিলিয়নো মার্তিনেজ এবং আলভারেজের প্রথম একাদশে শুরু করার ব্যাপারটা নিশ্চিত নয়। মার্তিনেজের চোট আবার আঙ্গুলে।

যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেম সেটা দিয়েই শেষ করি, লিওনেল মেসির যদি এবারও বিশ্বকাপ জেতেন তাহলে বসে যাবেন পেলের পাশে। অন্যদিকে আর চারটা গোল করতে পারলেই মিরোস্লাব ক্লোজার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি (১৬ গোল) ভেঙে দিতে পারবেন মেসি। বাঁ পায়ের এই ক্ষুদে জাদুকরের কাছে শেষ জাদু দেখার অপেক্ষায় এখন গোটা ফুটবল বিশ্ব!

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়