ইরানের সঙ্গে আলোচনার দ্বিতীয় ধাপ সহজ হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী পর্যায়টি, সম্প্রতি ঘোষিত সমঝোতা স্মারকের দিকে পরিচালিত হওয়া প্রাথমিক পর্বের চেয়ে ‘সহজতর’ হবে।
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতের সময় মঙ্গলবার সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, “এটি দ্বিতীয় পর্যায়ে যাচ্ছে, যা আমার মতে আসলে আরো সহজ হবে।”
কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী পর্যায়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রযুক্তিগত আলোচনার পাশাপাশি তেহরানের জন্য আর্থিক সহায়তা এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে বিস্তারিত আলোচনা অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘ইরানে কোনো অর্থ বিনিয়োগ করবে না।’
কর্মকর্তারা জানিয়েছেন, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলো ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিলে অর্থায়ন করবে।
ঢাকা/শাহেদ