ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং!

প্রকাশিত: ১৬:২৭, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৬:৩০, ২৯ জুলাই ২০২১
এবার অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং!

বিশ্বে প্রথম অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি আগামী ৩ আগস্ট ম্যাগনেটিক ইনোভেশন ইভেন্টে পণ্যটি উন্মোচন করবে। অনুষ্ঠানটি রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব, টুইটারে সরাসরি দেখা যাবে।

এর আগে আইফোন ১২-তে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ‘ম্যাগসেফ’ প্রযুক্তি এনেছিল আমেরিকার টেক জায়ান্ট অ্যাপল। এবার সেই আদলেই অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং আনছে চীনা কোম্পানি রিয়েলমি।

আরো পড়ুন:

ম্যাগনেটিক ইকোসিস্টেম বিকাশের লক্ষ্যে, রিয়েলমি এ অনুষ্ঠানে ম্যাগডার্টের পাশাপাশি সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন ‘রিয়েলমি ফ্ল্যাশ’ উন্মোচন করবে। প্রতিষ্ঠানটির দাবি, ম্যাগডার্ট বিশ্বের দ্রুততম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সিস্টেম এবং এটি দ্রুত চার্জিংয়ের ক্ষেত্রে নতুন এক যুগের সূচনা করবে। অদূর ভবিষ্যতে রিয়েলমি ম্যাগডার্ট সিরিজ থেকে নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসবে।

২০২০ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় ১২৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সিস্টেম বাজারে অবমুক্ত করে। ম্যাগডার্ট ব্যবহারকারীদেরকে আরও উন্নত ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংয়ের অভিজ্ঞতা প্রদান করবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়