ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাকিব আল হাসানের জন্মদিন আজ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১২, ২৪ মার্চ ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
সাকিব আল হাসানের জন্মদিন আজ

স্পোর্টস ডেস্ক
সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে পরিচিত এক বড় তারকার নাম। ১৯৮৭ সালে ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এ ক্রিকেটারের আজ জন্মদিন। ২৬ বছর বয়সে পা রাখলো বিশ্বক্রিকেটের সেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশ জাতীয় দলে সাবেক এ অধিনায়ক কি অর্জন করেননি । একদিনের খেলায় বিশ্বের সেরা অলরাউন্ডার থেকে শুরু করে বর্তমানে টেষ্ট ক্রিকেটেরও সেরা অলরাউন্ডার। সর্বশেষ এশিয়া কাপ টুর্ণামেন্টের সেরা পারফরমার। এশিয়ার নামি দামি ক্রিকেটারদের পিছনে ফেলে বর্তমানে খুব সহজেই নিজের দাপটটি ধরে রেখেছে এ তরুণ ক্রিকেটার। সেরা পারফরমার হয়েছেন বিপিএলের দ্বিতীয় আসরেও। তবে এবারের জন্মদিনটি আগের সব বারের চেয়ে একটু বেশী আনন্দের হবার কথা। বছরের শুরুতে সাকিব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রী উম্মে আহমেদ শিশির।

জিম্বাবুয়ের হারারে মাঠে একদিনের অভিষেক হওয়া এ ক্রিকেটার বর্তমানে ১২৬ টি একদিনের ম্যাচ খেলে ৩৬৩৫ রান সংগ্রহ করেছেন। অপরদিকে বোলিং করে নিয়েছেন ১৬০ টি উইকেট। টেষ্ট ক্রিকেটেরও সাফল্যের উচ্চ শিখরে পৌছে গেছেন। ২০০৭ সালে ভারতের বিপক্ষে চট্টগ্রামের মাঠে অভিষেক হওয়া এ ক্রিকেটার ২৮ টেষ্টে ১৮৩৫ রান সংগ্রহ করেছেন। আর বোলিং এ নিয়েছেন ১০২ উইকেট।

বাংলাদেশ দল বর্তমানে শ্রীলংকা সফরে থাকলেও ইনজুরির কারণে সাকিব দলের সাথে নেই। তবে অস্ট্রেলিয়া থেকে সফল অপরারেশন করিয়ে এসেছেন। শনিবার মিরপুর স্টেডিয়ামে একাডেমির ট্রেনার স্টুয়ার্ট কারপিনেনের অধীনে রানিং করেছেন সাকিব।

রাইজিংবিডি২৪.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়