ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপে

ক্রীড়া ডেস্ক : ফরাসি কাপের ফাইনালে রেনের এক খেলোয়াড়কে বাজেভাবে ট্যাকল করার ঘটনায় তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

গত শনিবার প্যারিসের ফাইনালে ২-২ সমতার পর টাইব্রেকারে রেনের কাছে ৬-৫ গোলে হারে পিএসজি। অতিরিক্ত সময়ের শেষ দিকে রেনের ড্যামিয়েন সিলভাকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এমবাপে।

মারাত্মক সেই ফাউলের জন্য শাস্তি পেলেন তরুণ ফরোয়ার্ড। এরই মধ্যে লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করা পিএসজির আর চারটি ম্যাচ বাকি আছে। নিষেধাজ্ঞায় এমবাপে এরই মধ্যে মোঁপেলিয়ের বিপক্ষে খেলতে পারেননি। খেলতে পারবেন না নিস ও অঁজির বিপক্ষে পরের দুই ম্যাচেও।

শুক্রবার এমবাপেকে নিষিদ্ধ করার পাশাপাশি সমর্থকের সঙ্গে বাজে আচরণ করা পিএসজির আরেক তারকা নেইমারকে নিয়ে তদন্ত শুরু করার কথাও জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

ফরাসি কাপের ফাইনাল শেষে রানার্সআপ মেডেল নিতে যাওয়ার সময় এক দর্শককে ঘুষি মারতে তেড়ে গিয়েছিলেন নেইমার। ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, এমন আচরণের জন্য আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান তারকা।




রাইজিংবিডি/ঢাকা/৩ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়