ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেলসি-আর্সেনাল ও লিভারপুলের জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেলসি-আর্সেনাল ও লিভারপুলের জয়

ক্রীড়া ডেস্ক : প্রাক মৌসুমের ম্যাচে জয় পেয়েছে লিভারপুল, আর্সেনাল ও চেলসি। জয় পেয়েছে ওয়েস্টহ্যামও।

বুধবার রাতে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে লায়নকে। ম্যাচের ৪ মিনিটেই পেনাল্টি পায় লায়ন। পেনাল্টি থেকে গোল করে মেম্ফিস দীপেয় এগিয়ে নেন দলকে। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১৭ মিনিটের মাথায় রবার্তো ফিরমিনো গোল করে সমতা ফেরান।

আর ২১ মিনিটে লায়নের জোয়াকিম অ্যান্ডারসেন আত্মঘাতি গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে অলরেডদের হ্যারি উইলসন গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

 

এদিকে এফসি সলসবার্গের বিপক্ষে বড় জয় পেয়েছে চেলসি। তারা ৫-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে। চেলসির হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ান পুলিসিক (২০ ও ২৮ মি.)। ১টি করে গোল করেছেন রস বার্কলি (২৩ মি. পেনাল্টি), পেদ্রো (৫৭) ও মিকি বাতশুয়ি। সলসবার্গের হয়ে জেরোমি অনগুয়িনি (৫০ মি.) একটি ও তাকুমি মিনামিনো জোড়া গোল করেন (৮৫ মি. পেনাল্টি ও ৯০+২ মি.)।

এদিকে অ্যাঞ্জার্সের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। আর ওয়েস্টহ্যাম ৫-৩ ব্যবধানে হারিয়েছে হার্থা বার্লিনকে।

 

রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়