ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিতের অন্যরকম সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিতের অন্যরকম সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস করতে নেমেই দারুণ এক কীর্তি গড়লেন রোহিত শর্মা।

মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।

প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের শোয়েব মালিক। পাকিস্তানের জার্সিতে মালিক খেলেছেন ১১১ ম্যাচ। রোহিত রাজকোটে বৃহস্পতিবার ম্যাচ খেলার সেঞ্চুরি করলেন।

মাইলফলকের ম্যাচে টসও জিতেছেন রোহিত। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।

মালিক-রোহিতের পর টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৯৯ ম্যাচ খেলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সেঞ্চুরি থেকে দুই ম্যাচ দূরে আছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়