ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেইমারকে রোনালদোর হৃদয় জুড়ানো বার্তা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৩৩, ১৬ অক্টোবর ২০২০
নেইমারকে রোনালদোর হৃদয় জুড়ানো বার্তা

পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়ে হ্যাটট্রিক করেছেন নেইমার। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন ফুটবল গ্রেট রোনালদোকে। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারের কাছে পিছিয়ে পড়লেও খুশিতে মাতোয়ারা দুটি বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার। নেইমারের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রকাশ করে বার্তা দিয়েছেন রোনালদো।

৬৪তম আন্তর্জাতিক গোল করে নেইমার পেছনে ফেলেছেন ৬২ গোলের মালিক রোনালদোকে। ব্রাজিলের শীর্ষ গোলদাতার তালিকায় ২৮ বছর বয়সী স্ট্রাইকারের সামনে কেবল পেলে (৭৭)। আর মাত্র ১৩ গোল করলে ছুঁয়ে ফেলবেন ফুটবল জগতের কিংবদন্তিকেও।

আরো পড়ুন:

১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয়ী রোনালদো সোশ্যাল মিডিয়ায় নেইমারের এই অর্জনের প্রশংসা করেছেন। ৪৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বুধবার ইনস্টাগ্রামে পোস্ট দেন, ‘আমার সব শ্রদ্ধা তোমার জন্য, নেইমার। সে অনেক খেলে, গোল করায়। দারুণ ড্রিবলও করে এবং প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয়। আকাশটা তোমার সীমানা, উড়তে থাকো।’

নেইমারের আরও সাফল্য চেয়ে রোনালদো লিখেছেন, ‘কী সুন্দর একটা গল্প তুমি লিখছো। একজন পরিপূর্ণ এবং দিনকে দিন আরও পরিণত হওয়া ফুটবলার। অসাধারণ! মাঠের বাইরের বিষয়গুলো কখনও কখনও বল পায়ে রাখার চেয়েও চ্যালেঞ্জিং।’

নেইমারকে আরও উৎসাহ দিলেন তিনি, ‘এখন বলো: আমরা কোথায় থেকে এসেছি, কোথায় পৌঁছাবো... আমাদের কে বলবে, কোনটা অসম্ভব? নিজের অদম্য শক্তির ওপর আস্থা রাখ। প্রতিভা তোমার এবং সেটা কেউ তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমাকে আরও অনেক রেকর্ড ভাঙতে হবে ও ছাপ রাখতে হবে। একজন ব্রাজিলিয়ানকে শীর্ষে দেখে আমার গর্ব হচ্ছে।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়