ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেঞ্চুরিয়ানে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৪৯, ২৬ ডিসেম্বর ২০২০
সেঞ্চুরিয়ানে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

শুরুর ধাক্কা সামলে সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রতি আক্রমণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে সফরকারীরা। ৬ উইকেট হারিয়ে ৩৪০ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দাশুন শানাকা ২৫ ও কাসুন রাজিথা ৭ রানে অপরাজিত আছেন।  

টস জিতে ব্যাটিং করতে নেমে ৫৪ রান তুলতেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নে পেসার লুঙ্গি এনগিডির দারুণ সুইঙ্গার সামলাতে না পেরে বোল্ড হন ২২ রানে। এরপর নরকিয়ের শর্ট বল পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন কুশল মেন্ডিস। ১২ রানে ডানহাতি ব্যাটসম্যান ক্যাচ দেন এনগিডির হাতে। এক ওভার পর মুল্ডার ফেরান ওপেনার কুশল পেরেরাকে (১২) । ডানহাতি পেসারের বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন পেরেরা। 

আরো পড়ুন:

চতুর্থ উইকেটে প্রতিরোধ পায় সফরকারীরা। দলের হাল ধরেন দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। তাদের ১৩১ রানের জুটিতে শ্রীলঙ্কা স্বরূপে ফিরে স্বাগতিকদের ভালো জবাব দিচ্ছিল। কিন্তু দলীয় ১৮৫ রানে হঠাৎ রিটায়ার্ট হার্ট হন ধনাঞ্জয়া ডি সিলভা। ডাবল রান নিতে গিয়ে পায়ে চোট পান ৭৯ রান করা ধনাঞ্জয়া। তাতে ছন্দ হারায়নি।

চান্দিমাল থেমে থাকেনি। উইকেটের চারিপাশে নান্দনিক শটে দ্রুত রান তোলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। তবে নিজের ইনিংসটিকে পূর্ণতা দিতে পারেননি। ৮৫ রানে তাকে থামান মুল্ডার। এরপর নিরোশান ডিকাভেলার ৪৯ রানের শ্রীলঙ্কার রান তিনশ ছাড়ায়। 

শেষ ঘণ্টায় দলের হাল ধরেন শানাকা, হাসারাঙ্গা ও রাজিথা। অভিষিজ্হ হাসারাঙ্গা ১৮ রানে আরেক অভিষিক্ত সিমপালার বলে আউট হয়ে ফিরলেও শানাকা ও রাজিথা অপরাজিত থেকে সাজঘরে ফেরেন। 

বল হাতে মুল্ডার নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন এনগিডি, সিমপালা ও নরকিয়ে।

ঢাকা/ইয়াসিন 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়