ফেন্সিংয়ে তৃতীয় সোনা এনে দিলেন ইফতেখারুল
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ফেন্সিংয়ে তৃতীয় সোনা জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম।
সোনা জয়ের পর ইফতেখারুল বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সোনার পদক জিততে পেরে আমি খুব খুশি। ভবিষ্যতে বিদেশ থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের সেবার একক ইভেন্টে সোনা নিশ্চিত করেন ইফতেখারুল।
তার আগে বাংলাদেশ নৌবাহিনীর মো. ইমতিয়াজ ইপি একক ইভেন্টে ফেন্সিংয়ের প্রথম সোনার পদক জিতেছেন। এ ছাড়া ফয়েল ইভেন্টে ফেন্সিংয়ের দ্বিতীয় সোনার পদক জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নেফাউর রহমান।
ফেন্সিংয়ে রুপা জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।
ঢাকা/রিয়াদ