ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ২৪৪ রান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৩০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৪২, ৩০ ডিসেম্বর ২০২১
ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ২৪৪ রান

যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ২৪৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৮ উইকেট হারায় ভারতের দলটি। ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ২৪৪ রান।

শারজায় টস জিতে ফিল্ডিং নিয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। ১৯৩ রানের মধ্যে তাদের ৮ উইকেট তুলে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নবম উইকেটে শেষ পাঁচ ওভারে শাইক রশীদ ও ভিকি ওস্টওয়ালের ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে চ্যালেঞ্জিং স্কোর করে ভারত।

আরো পড়ুন:

ইনিংস সেরা অপরাজিত ৯০ রান করেন রশীদ ১০৮ বলে ৩ চার ও ১ ছয়ে। ১৮ বলে ৩ চারে ২৮ রানে অপরাজিত ছিলেন ভিকি। এর আগে অধিনায়ক যশ ধুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন অধিনায়ক রাকিবুল হাসান। একটি করে পান তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।
 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়