ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিরাজকে নিয়ে মাঠে চট্টগ্রাম, কুমিল্লার হয়ে লিটনের শুরু 

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩১ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৫৮, ৩১ জানুয়ারি ২০২২
মিরাজকে নিয়ে মাঠে চট্টগ্রাম, কুমিল্লার হয়ে লিটনের শুরু 

মেহেদি হাসান মিরাজকে নিয়েই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে কুমিল্লার হয়ে তৃতীয় ম্যাচে এসে খেলা শুরু করেছেন লিটন দাস। সোমবার (৩১ জানুয়ারি) জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে কুমিল্লা।

মিরাজ মিয়ে গতকাল দিনভর চট্টগ্রামে চলেছে নাটক। রাতে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠকে অবসান হয় ভুল বোঝাবুঝির। এ ছাড়া লিটন কুমিল্লার হয়ে প্রথম দুই ম্যাচ খেলেননি। নিউ জিল্যান্ড থেকে ফিরে ছিলেন বিশ্রামে। চট্টগ্রাম পর্বে দলের সঙ্গে যোগ দিয়ে আজ মাঠে নেমেছেন। 

আরো পড়ুন:

চট্টগ্রামের একাদশে কোন পরিবর্তন আসেনি। অন্যদিকে কুমিল্লার একাদশে ফিরেছেন লিটন ও আরিফুল হক। বাদ পড়েছেন মুমিনুল হক ও মাহিদুল ইসলাম অঙ্কন।এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিন জয় পেয়েছে চট্টগ্রাম। কুমিল্লা দুই ম্যাচ খেলে জিতেছে দুইটিতেই।

কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।

চট্টগ্রাম একাদশ: কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, বেনি হাওয়েল, নাইম ইসলাম (অধিনায়ক), শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

চট্টগ্রাম/রিয়াদ  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়