ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ক্রিকেট লিজেন্ড রড মার্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২
হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ক্রিকেট লিজেন্ড রড মার্শ

রড মার্শ

গুরুতর হার্ট অ্যাটাকে ভুগে কুইন্সল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড রড মার্শ।

বুলস মাস্টার্স চ্যারিটি গ্রুপের একটি ইভেন্টে যোগ দিতে বুন্ডাবার্গে ছিলেন সাবেক উইকেটকিপার।

আরো পড়ুন:

হার্ট অ্যাটাকের পরপর বুলস মাস্টার্স আয়োজক জন গ্ল্যানভিলে ও ডেভিড হিলিয়ের মার্শকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আয়োজক প্রধান জিমি মাহের বলেছেন, ‘জন ও ডেভ অনেক কৃতিত্ব পাওয়ার দাবিদার, কারণ ডাক্তার বলেছে যদি তারা অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতেন তাহলে খারাপ কিছু হতো।’

১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯৬ টেস্ট খেলেছেন মার্শ। স্টাম্পের পেছনে তার ডিসমিসাল ৩৫৫। অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যানও ছিলেন ৭৪ বছর বয়সী, পদত্যাগ করেন ২০১৬ সালে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়