ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ, জেসুস-টেলেসের বিশ্বকাপ শেষ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:৪৬, ৩ ডিসেম্বর ২০২২
শেষ ষোলোর আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ, জেসুস-টেলেসের বিশ্বকাপ শেষ

শেষ ষোলোতে সোমবার দিবাগত রাতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগে শুনতে হলো দুঃসংবাদ। তাদের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও লেফট ব্যাক আলেক্স টেলেস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

প্রতিবেদন থেকে জানা যায়, আর্সেনাল তারকা জেসুস হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সেটা বেশ বেড়ে গেছে। সে কারণে আগামী এক মাস তিনি আর খেলতে পারবেন না।

আরো পড়ুন:

অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় টেলেস শুক্রবার রাতে ক্যামেরুনের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন। তার অস্ত্রোপচার দরকার হবে। সে কারণে তিনিও আর খেলতে পারবেন না।

আলেক্স স্যান্দ্রো, দানিলো ও নেইমারের ইনজুরির পর জেসুস ও টেলেস ইনজুরিতে পড়ায় দারুণ বিপাকে পড়লেন কোচ তিতে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়