ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কনওয়ে-ড্যারিলের ব্যাটে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৯ নভেম্বর ২০২৫  
কনওয়ে-ড্যারিলের ব্যাটে সিরিজে এগিয়ে গেল নিউ জিল্যান্ড

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড। আজ রবিবার (০৯ নভেম্বর) নেলসনে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৭ রান তোলে। জবাবে ১৯.৫ ওভারে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে টেল এন্ডার রোমারিও শেফার্ড ৩৪ বলে ৪টি চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন। আরেক টেল এন্ডার শামার স্প্রিংজার ২০ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৩৯ রানের ইনিংস খেলেন। এছাড়া টপ অর্ডার ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ ৫ চার ও ১ ছক্কায় ৩১ এবং আকিম অগাস্তে করেন ২৪ রান।

আরো পড়ুন:

বল হাতে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ইশ সোধি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের লাগাম টেনে ধরেন। দুইজনেই ৩টি করে উইকেট নেন।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কনওয়ে ৩৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। ড্যারিল মিচেল ২৪ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৪১ রান। এছাড়া রাচিন রবীন্দ্র ২৬ ও টিম রবিনসন করেন ২৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড ৪ ওভারে ২০ রানে ২টি ও জ্যাসন হোল্ডার ৪ ওভারে ৩১ রানে নেন ২টি উইকেট। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউ জিল্যান্ডের সোধি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়