ঢাকা     মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লিভারপুলের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসে টইটম্বুর পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ এপ্রিল ২০২৬  
লিভারপুলের সামনে কঠিন চ্যালেঞ্জ, আত্মবিশ্বাসে টইটম্বুর পিএসজি

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মঙ্গলবার দিবাগত রাতে অ্যানফিল্ডে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে লিভারপুল ও প্যারিস সেন্ত জার্মেই। প্রথম লেগে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা লিভারপুলের সামনে এখন কঠিন এক প্রত্যাবর্তনের মিশন।

প্রথম লেগের ধাক্কা, কিন্তু আশা ছাড়ছে না লিভারপুল:
প্যারিসে প্রথম লেগে গোল করেন দেজিরে দুয়ে ও খভিচা কাভারাতস্কেলিয়া। যা পিএসজিকে এনে দেয় গুরুত্বপূর্ণ লিড। তবুও আশা ছাড়ছে না লিভারপুল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ইউরোপে নাটকীয় প্রত্যাবর্তনের জন্য বিখ্যাত। সর্বশেষ ঘরোয়া ম্যাচে ফুলহামের বিপক্ষে ২–০ জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

আরো পড়ুন:

পিএসজির লক্ষ্য: লিড ধরে রেখে সেমিফাইনাল
লুইস এনরিকের দল পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে এই ম্যাচের জন্য। লিগ থেকে বিরতি পেয়ে তারা মনোযোগ দিয়েছে শুধু এই লড়াইয়ে। ইউরোপীয় প্রতিযোগিতায় আগের ২ লেগের দ্বৈরথেও তারা লিভারপুলকে হারিয়েছে। তবে অ্যানফিল্ডের রাতের আবহ যে কতটা ভয়ংকর হতে পারে, সেটাও ভালো করেই জানে তারা।

দলগত খবর: কারা খেলবেন, কারা অনুপস্থিত
লিভারপুল শিবিরে বড় খবর আলেকজান্ডার ইসাক ফিরতে পারেন মূল একাদশে। তবে ইনজুরির কারণে অনিশ্চয়তায় আছেন কার্টিস জোন্স। যদিও তিনি অনুশীলনে অংশ নিয়েছেন। নিশ্চিতভাবে বাইরে আছেন আলিসন বেকার, স্টেফান বাজচেটিচ ও কনর ব্র্যাডলি। তরুণ রিও এনগুমোহা সাম্প্রতিক গোলের পর সুযোগ পেতে পারেন।

অন্যদিকে পিএসজিতে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ব্র্যাডলি বারকোলা। তবে ফ্যাবিয়ান রুইজ ও কোয়েন্টিন এনদজান্তু থাকছেন না।

লিভারপুল:
ঘরের মাঠে দুর্দান্ত আক্রমণভাগ। শেষ ৫ ম্যাচে ১৫ গোল। তবে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইতোমধ্যেই ৪ ম্যাচ হেরেছে তারা। প্রত্যাশিত গোলের তুলনায় ৩.৮ কম গোল করেছে দলটি।

পিএসজি:
টানা ৫ ম্যাচ জয়ের ধারায় রয়েছে তারা। গোল, শট ও বক্সে বল স্পর্শ- সব পরিসংখ্যানেই এগিয়ে। শেষ ৩টি অ্যাওয়ে ম্যাচে ক্লিন শিট রেখেছে দলটি এবং প্রত্যাশিত গোলের তুলনায় ৮.৪ বেশি গোল করেছে।

কৌশল: আক্রমণ বনাম নিয়ন্ত্রণ
লিভারপুলকে শুরু থেকেই আক্রমণে ঝাঁপাতে হবে। দ্রুত গোল করে ম্যাচে ফিরতে না পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। পিএসজি চাইবে খেলার গতি নিয়ন্ত্রণ করতে এবং পাল্টা আক্রমণে সুযোগ কাজে লাগাতে- বিশেষ করে উসমান দেম্বেলে ও কাভারাতস্কেলিয়ার গতি ব্যবহার করে।

সম্ভাব্য একাদশ
লিভারপুল (৪-৩-৩): মামারদাশভিলি; ফ্রিম্পং, কোনাতে, ভ্যান ডাইক, কেরকেজ; গ্রাভেনবার্চ, ম্যাক অ্যালিস্টার; সালাহ, সোবোস্লাই, উইর্টজ; একিতিকে।

পিএসজি (৪-৩-৩): সাফোনভ; হাকিমি, মার্কিনিয়োস, পাচো, মেন্দেস; জায়িরে-এমেরি, ভিতিনহা, নেভেস; দুয়ে, দেম্বেলে ও কাভারাতস্কেলিয়া।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়