ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের বিপক্ষেই খেলবেন মাহমুদউল্লাহ!

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ২৫ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিপক্ষেই খেলবেন মাহমুদউল্লাহ!

সাউদাম্পটন থেকে ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়া মাহমুদউল্লাহকে কিছুদিন পর্যবেক্ষণে রাখবে টিম ম্যানেজম্যান্ট।

ম্যাচের পর স্ক্যান করানো হয় মাহমুদউল্লাহর। স্ক্যানে তার গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে। এ ধরণের চোট থেকে সেরে উঠতে ৭ থেকে ১০ দিন সময় লাগে। তবে মাহমুদউল্লাহর চোট ‘লো গ্রেডের’ হওয়ায় তার সুস্থ হতে সময় কম লাগবে বলে ধারণা দলের।

মঙ্গলবার সকালের দলের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছে,‘মাহমুদউল্লাহ লো গ্রেডের কাফ মাসল ইনজুরিতে ভুগছেন। আগামী কিছুদিন আমরা তাকে পর্যবেক্ষণে রাখব। বিশ্বকাপের পরবর্তী ম্যাচে যেন ফিরতে পারে সেভাবে তাকে তৈরি করা হবে।’

গতকাল ব্যাটিংয়ের পর থেকে বিশ্রামে রয়েছেন মাহমুদউল্লাহ। এ ধরণের চোট থেকে সেরে উঠতে বিশ্রাম সবথেকে বড় ভূমিকা রাখে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ সাতদিন পর। এ সময়ে মাহমুদউল্লাহ সেরে উঠবেন বলে আশা দলের। কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, চোট থাকবে এটা স্বাভাবিক। দীর্ঘদিন ধরে খেলছে। কিছুদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাবে বলে আশা করছি।’

ব্যাটিংয়ে নেমে চোট পাওয়ার পর মাহমুদউল্লাহ যে সাহস ও প্রতিশ্রুত দেখিয়েছেন তাতে মন জয় করেছে সবার। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিয়েছেন। কখনো সিঙ্গেল, কখনো ডাবলস। লং বাউন্ডারিতে দৌড়ে তিন রান নিতেও কার্পণ্য করেননি। তার ২৭ রানের ইনিংসটি বাংলাদেশের বড় পুঁজি পেতে অবদান রেখেছে তা ম্যাচ শেষে বলেছেন সাকিব আল হাসান।

 

 

রাইজিংবিডি/সাউদাম্পটন/২৫ জুন ২০১৯/ইয়াসিন/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়