ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘প্রেমে পড়ার অপেক্ষায় আছি’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৭, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রেমে পড়ার অপেক্ষায় আছি’

রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক: অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতীয় দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। রাকুল অভিনীত পরবর্তী বলিউড সিনেমা দে দে পেয়ার দে

রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটিতে ৫০ বছর বয়সি পুরুষের সঙ্গে ২৬ বছর বয়সি নারীর প্রেম দেখানো হয়েছে। এতে ২৬ বছর বয়সি নারীর চরিত্রে দেখা যাবে রাকুলকে। বাস্তবে কখনো বয়সে বড় কারো প্রেমে পড়েছেন কি না—সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে রাকুল বলেন, ‘বাস্তব জীবনে, প্রেমে পড়ার অপেক্ষায় আছি। বয়সে বড় অথবা ছোট কোনো ব্যাপার নয়।’

রাকুল ছাড়াও এতে অভিনয় করছেন অজয় দেবগন ও টাবু। তার দুই সহ-অভিনয়শিল্পীকে নিয়ে রাকুল বলেন, “অজয় খুবই ভালো, আন্তরিক, বিনয়ী। তিনি কখনো আমাকে নতুন শিল্পী হিসেবে মনে করেননি। যদি কখনো দুই পৃষ্ঠার কোনো সংলাপ ভুলে যেতাম, আমি ক্ষমা চাইলে তিনি বলতেন, ‘আমিও এত সংলাপ মনে রাখতে পারতাম না।’ টাবু ম্যামও খুব অনুপ্রেরণা দিতেন। যখন আপনি দক্ষ কারো সঙ্গে কাজ করবেন, এটি আপনাকে আরো ভালো করতে সাহায্য করবে। কারণ অভিনয়টা সম্পূর্ণই ক্রিয়া-প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।”

আকিব আলী পরিচালিত সিনেমাটি আগামী ১৭ মে মুক্তির কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়