ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজেকে ধন্য মনে করছি: অনন্যা পান্ডে

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩০, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজেকে ধন্য মনে করছি: অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডে দম্পতির মেয়ে অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে অনন্যার। এতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

গত ১০ মে ভারতে প্রায় ৩ হাজার ১০০ ও ভারতের বাইরে ৪০০ পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। দর্শকের কাছে থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এটি। তবে অনন্যা পান্ডে দর্শকদের কাছ থেকে ঢের প্রশংসা কুড়িয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে অনন্যা পান্ডে বলেন, ‘বন্ধু, পরিবার এবং বিশেষ করে সাধারণ মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এজন্য নিজেকে ধন্য মনে করছি। আমি খুবই আনন্দিত, সেই সঙ্গে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার সিক্যুয়েল এটি। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল সিনেমাটি। তাই সিক্যুয়েলটি নিয়েও দর্শকের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন করন জোহর। তবে দ্বিতীয়টি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা।

অভিনয়ে নাম লেখানোর আগে শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন অনন্যা পান্ডে। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’। এতে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়