ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্টার সিনেপ্লেক্সে একদিনে তিন সিনেমা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্টার সিনেপ্লেক্সে একদিনে তিন সিনেমা

বিনোদন ডেস্ক: আগামীকাল শুক্রবার নগরীর স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের তিনটি সিনেমা। সিনেমাগুলো হলো— ‘জন উইক: চ্যাপ্টার থ্রি’, ‘ব্রাইটবার্ন’ এবং ‘আলাদিন’।

জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক: চ্যাপ্টার থ্রি’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরো অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো আরো একঝাঁক অভিনয়শিল্পী।

ভৌতিক ঘরানার সিনেমা ‘ব্রাইটবার্ন’-এর পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ। অন্যদিকে আবারো হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনির সিনেমা ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘আলাদিন’। এবার সম্পূর্ণ নতুনরূপে দর্শকদের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ডিজনি পিকচার্স।

আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমস খ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। সিনেমাটির সবচেয়ে বড় চমক, এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। উইল স্মিথ ছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডিয়ান  অভিনেতা মেনা মাসুদকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, নাওমি স্কট, মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ অনেকে।




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়