ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেইলর সুইফটের নামে বিছানার চাদর, আইনী পদক্ষেপ নিলেন গায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:২৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
টেইলর সুইফটের নামে বিছানার চাদর, আইনী পদক্ষেপ নিলেন গায়িকা

পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

পপ সম্রাজ্ঞী টেইলর সুইফট- তার নাম ও খ্যাতি ব্যবহার করে পণ্য বিপণনের অভিযোগে একটি বেডিং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। ওই প্রতিষ্ঠানের নাম ‘সুইফট হোম’। প্রতিষ্ঠানটির ট্রেডমার্ক বাতিলের জন্য টেইলর সুইফট মার্কিন সরকারের কাছে আবেদন করেছেন।

সুইফটের অভিযোগ, এই নাম ব্যবহারের ফলে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হয়ে ভাবতে পারেন যে পণ্যগুলো তার নিজের ব্র্যান্ডের বা তিনি এগুলো সমর্থন করছেন।

আরো পড়ুন:

টেইলর সুইফট-এর আইনজীবী জানিয়েছেন,  নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান Cathy Home তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ে ‘সুইফট হোম’ শব্দটি এমনভাবে লোগো হিসেবে ব্যবহার করেছে, যা গায়িকার স্বাক্ষরের অনুকরণ বলে মনে হয়। গত বুধবার মার্কিন United States Patent and Trademark Office-এ জমা দেওয়া নথিতে সুইফটের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান TAS Rights Management LLC এই আপিল করে।

নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে সুইফটের জনপ্রিয়তা ও ‘গুডউইল’ কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নিতে চাইছে। ‘সুইফট হোম’ নামটি গ্রাহকদের মনে ভুল ধারণা তৈরি করতে পারে যে এই প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পীর কোনো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সুইফট। নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষায় তিনি বরাবরই কঠোর অবস্থান নেন, আর সর্বশেষ এই আইনি পদক্ষেপ তারই নতুন উদাহরণ।

সূত্র: বিবিসি

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়