ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ গেজেট প্রকাশ করা হয়। গেজেটে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরো পড়ুন:

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

গেজেটে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ১৬ ধারার (৩) উপ-ধারা অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি, ২০২৬/২৯ মাঘ ১৪৩২) অনুষ্ঠিত গণভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

গেজেট অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রস্তাবিত সংবিধান সংস্কার বিষয়ে এ গণভোট অনুষ্ঠিত হয়।

ঢাকা/এমএসবি/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়