ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ বছর পর খল চরিত্রে সুনীল

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৮, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৫ বছর পর খল চরিত্রে সুনীল

সুনীল শেঠি

বিনোদন ডেস্ক: তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তার পরবর্তী সিনেমা দরবার। এতে খল চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা ‍সুনীল শেঠিকে।

১৫ বছর আগে ম্যায় হু না সিনেমায় শেষবার খল চরিত্রে অভিনয় করেছিলেন সুনীল। দরবার সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘আন্না (সুনীল) করপোরেট জগতের একজন ক্ষমতাসীন ব্যক্তি, তাকে আইপিএস অফিসার থালাইভার (রজনীকান্ত) সঙ্গে লড়তে দেখা যাবে। কয়েকদিন পর তিনি মুম্বাই শিডিউলের শুটিংয়ে যোগ দেবেন এবং তারপর থেকে টিমের সঙ্গেই থাকবেন।’

এপ্রিলের মাঝামাঝি থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে শুটিংয়ের বিরতি চলছে। প্রথম শিডিউলে শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেত্রী নয়নতারা, অভিনেতা প্রতীক বাব্বার। এ অংশে বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংও হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটিতে প্রধান খল চরিত্রে দেখা যাবে প্রতীককে। তবে তিনি সুনীল শেঠির ছেলের চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।

লাইকা প্রোডাকশন প্রযোজিত দরবার সিনেমাটি পরিচালনা করছেন এআর মুরুগাদোস। এতে আরো অভিনয় করছেন— যোগী বাবু, প্রকাশ রাজ, দিলীপ তাহির প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়