ঝালকাঠির ২টি আসনই বিএনপির
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম জামাল ও ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সব কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো.মমিন উদ্দিন বিএনপি প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
এর মধ্যে ঝালকাঠি-১ আসনের ৯০টি ভোটকেন্দ্রের সব কয়টির ফলাফলে (পোস্টাল ভোট সহ) বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬২ হাজার ১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর প্রার্থী ডা. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট।
অপরদিকে, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ হাজার ১৩ হাজার ১০০ ভোট পেয়ে বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট।
ঢাকা/অলোক/ফিরোজ