ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে ৪ জনকে জরিমানা, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:১৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজগঞ্জে ৪ জনকে জরিমানা, প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের রায়গঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলায় নেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৮৬ নম্বর) কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে উপজেলায় নেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম শেখ। প্রত্যাহার প্রিসাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখ। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রাসেল/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়