ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়াদোত্তীর্ণ ‘অ্যান্টিসেপটিক’ ব্যবহার কতটা নিরাপদ?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
মেয়াদোত্তীর্ণ ‘অ্যান্টিসেপটিক’ ব্যবহার কতটা নিরাপদ?

মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক ঝুঁকি তৈরি করতে পারে। ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হয়ে যাওয়া ওষুধ আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু ‘অ্যান্টিসেপটিক’ বা জীবাণুনাশক দ্রবণ অনেক সময়ই মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও ঘরের মেডিসিন ক্যাবিনেটে পড়ে থাকে। যেহেতু এগুলো বাহ্যিকভাবে ব্যবহার করা হয়, তাই অনেকেই মনে করেন— এগুলো এখনো নিরাপদ।

চিকিৎসকদের মতে, মেয়াদোত্তীর্ণ অ্যান্টিসেপটিক ক্ষত পরিচর্যায় নীরবে ঝুঁকি তৈরি করতে পারে।’’

আরো পড়ুন:

ভারতীয় চিকিৎসক ডা. স্বেথা শ্রীধর বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিসেপটিকের কার্যকর উপাদান নষ্ট বা দুর্বল হয়ে যেতে পারে। ফলে এটি প্রত্যাশিতভাবে ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব ধ্বংস করতে পারে না। কিছু ক্ষেত্রে রাসায়নিক পরিবর্তনের কারণে ত্বক বা ক্ষতে জ্বালা-যন্ত্রণাও সৃষ্টি হতে পারে।”

এর ফলে ক্ষত যথাযথ সুরক্ষা পায় না এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। মোটকথা, মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কম যাওয়ায় ইনফেকশন সারাতে কাজ নাও করতে পারে।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়