একনজরে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রাম মহানগর ও জেলার সবগুলো উপজেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে চট্টগ্রামে মোট ভোটর সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। ১৬টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১১৫ জন প্রতিব্দন্দ্বিতা করছেন।
একনজরে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের প্রতিদ্বন্ধি প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্র-
চট্টগ্রাম-১ (মীরসরাই):
এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন চারজন। ভোটকেন্দ্র ১০৬টি।
এই আসনে বিএনপির নুরুল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমান (দাঁড়িপাল্লা), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র একেএম আবু ইউছুপ (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম (আপেল), বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী (হাত পাঞ্জা) ও জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি):
মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ১৯৭ জন ও নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ২৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। ভোটকেন্দ্র ১৪০টি।
এ আসনে বিএনপির সরোয়ার আলমগীর (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন (দাঁড়িপাল্লা), জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলী (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান (হাতপাখা), গণঅধিকার পরিষদের রবিউল হাসান (ট্রাক), বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপি’র শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমেদ (একতারা), দুই স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির (ফুটবল) ও জিন্নাত আকতার (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ):
মোট ভোটার ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৪ হাজার ৭২০ জন ও নারী ১ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। ভোটকেন্দ্র ৮৩টি।
এই আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলাউদ্দিন (দাঁড়িপাল্লা), বিএনপির মোস্তফা কামাল পাশা (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আমজাদ হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ):
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক (দাঁড়িপাল্লা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র মো. মছিউদদৌলা (কাস্তে), গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ (ট্রাক), গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম (মাথাল), নেজামে ইসলামী পার্টির মো. জাকারিয়া খালেদ (বই), ইসলামী আন্দোলন বাংলাদেশের দিদারুল মাওলা (হাতপাখা), বাংলাদেশ সুপ্রীম পার্টি- বিএসপি’র শহীদুল ইসলাম চৌধুরী (একতারা), ইসলামী ফ্রন্টের সিরাজুদ্দৌলা (মোমবাতি)।
এখানে ভোটার আছেন ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন ও নারী ২ লাখ ১৩ হাজার ১৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১২ জন। ভোটকেন্দ্র ১২৪টি।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরীর একাংশ):
এই আসনে ভোটার ৫ লাখ ১ হাজার ৯১৬ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬০ হাজার ৯০৩ জন ও নারী ২ লাখ ৪১ হাজার ১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। ভোটকেন্দ্র রয়েছে ১৪৩টি।
বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মতিউল্লাহ নূরী (হাতপাখা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ রফিকুল ইসলাম (চেয়ার), লেবার পার্টির মো. আলা উদ্দিন (আনারস), খেলাফত মজলিসের মো. নাসির উদ্দিন (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৬ (রাউজান):
এ আসনে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মো. শাহাজাহান মঞ্জু (দাঁড়িপাল্লা), গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার (মাথাল), ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী (মোমবাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানে ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার ৯৭১ জন ও নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ৯৫টি।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া):
মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৮ জন। পুরুষ ১ লাখ ৬৭ হাজার ৫৩১ ও নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন। তৃতীয় লিঙ্গের একজন। মোট ভোটকেন্দ্র ৯২টি।
এ আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এটিএম রেজাউল করিম (দাঁড়িপাল্লা), সিপিবির প্রমোদ বরণ বড়ুয়া (কাস্তে), ইসলামী আন্দোলনের আব্দুল্লাহ আল হারুন (হাতপাখা), ইসলামী ফ্রন্টের মুহাম্মদ ইকবাল হাছান (মোমবাতি), এবি পার্টির মো. আবদুর রহমান (ঈগল), গণঅধিকার পরিষদের মো. বেলাল উদ্দিন (ট্রাক), জাতীয় পার্টির মো. মেহেদী রাসেদ (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ):
মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৮২ হাজার ৬০৬ ও নারী ভোটার ২ লাখ ৭২ হাজার ১২২ ও তৃতীয় লিঙ্গের একজন। মোট ভোটকেন্দ্র ১৮৪টি।
ধানের শীষ প্রতীকে বিএনপির এরশাদ উল্লাহ, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবু নাছের, শাপলা কলি প্রতীকে এনসিপি’র মো. জোবাইরুল হাসান আরিফ, আপেল প্রতীকে ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ এমদাদুল হক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মোহাম্মদ নুরুল আলম ও মোমবাতি প্রতীকে ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া):
মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৩ হাজার ৯০৬ ও নারী ২ লাখ ২ হাজার ৪৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৯জন। মোট ভোটকেন্দ্র ১২১টি।
এ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র আবদুল মোমেন চৌধুরী (তারা), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর (হাতপাখা), জামায়াতের একেএম ফজলুল হক (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), বিএনপির আবু সুফিয়ান (ধানের শীষ), ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ নঈম উদ্দিন (আপেল), নাগরিক ঐক্যের নুরুল আবছার মজুমদার (কেটলি), বাসদ (মার্কসবাদী) মো. শফিউদ্দিন কবির (কাঁচি), জনতার দল হায়দার আলী চৌধুরী (কলম), গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ (মাথাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী):
ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৪৪৪ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৪৯ হাজার ৭৮৪ ও নারী ভোটার ২ লাখ ৪২ হাজার ৬৩১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন। ভোটকেন্দ্র ১৩৯টি।
এ আসনে বিএনপির সাঈদ আল নোমান (ধানের শীষ), জামায়াতের শামসুজ্জামান হেলালী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) আসমা আকতার (কাঁচি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলী (চেয়ার), ইসলামী আন্দোলনের মাহাম্মদ জান্নাতুল ইসলাম (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লবের সাবিনা খাতুন (আপেল), লেবার পার্টির ওসমান গণি (আনারস), স্বতস্ত্র প্রার্থী মোহাম্মদ আরমান আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা):
মোট ভোটার ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৩৩ জন ও নারী ২ লাখ ৪২ হাজার ৯৪২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। মোট ভোটকেন্দ্র ১৪৩টি।
এ আসনে বিএনপি’র আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ শফিউল আলম (দাঁড়িপাল্লা), বাসদ (মার্কসবাদী) দীপা মজুমদার (কাঁচি), গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য), জাতীয় পার্টির আবু তাহের (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ আবু তাহের (চেয়ার), বাসদের মো. নিজামুল হক আল কাদেরী (মই), ইনসানিয়াত বিপ্লবের মো. আজিজ মিয়া (আপেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিন (হাতপাখা), গণ অধিকার পরিষদের মুহাম্মদ নেজাম উদ্দীন (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া (সূর্যমুখী ফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া):
মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৬৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৪ হাজার ২৫৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৪৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। মোট ভোটকেন্দ্র ১০৮টি।
এ আসনে বিএনপির এনামুল হক এনাম (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ ফরিদুল আলম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের এসএম বেলাল নূর (হাতপাখা), ইসলামী ফ্রন্টের ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (মোমবাতি), জাতীয় পার্টির ফরিদ আহম্মদ চৌধুরী (লাঙ্গল), ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী (আপেল), এলডিপির এম এয়াকুব আলী (ছাতা) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী):
মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৭১৪ জন ও নারী ১ লাখ ৮৭ হাজার ৫৩২ জন। মোট ভোটকেন্দ্র ১১৮টি।
এ আসনে জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান (মোমবাতি), জামায়াতের মাহমুদুল হাসান (দাঁড়িপাল্লা), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম’র মোহাম্মদ এমরান (সিংহ), গণঅধিকার পরিষদের মো. মুজিবুর রহমান চৌং (ট্রাক) বিএনপি’র সরোয়ার জামাল নিজাম (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ):
মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩ জন। তাদরে মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন ও নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন একজন। মোট ভোটকেন্দ্র ১০০টি।
এ আসনে বিএনপির জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ), ইনসানিয়াত বিপ্লবের এইচএম ইলিয়াছ (আপেল), এলডিপি’র ওমর ফারুক (ছাতা), ইসলামী আন্দোলনের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মো. সোলাইমান (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী (ফুটবল) ও শফিকুল ইসলাম রাহী (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়ার একাংশ ও লোহাগাড়া):
মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ৯১৫ জন ও নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ১৪৪ জন। মোট ভোটকেন্দ্র ১৫৭টি।
এ আসনে বিএনপির নাজমুল মোস্তফা আমীন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা) ও জামায়াত ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী):
মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ২৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯৮২ জন ও নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। মোট ভোটকেন্দ্র ১১২টি।
এখানে বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (দাঁড়িপাল্লা), ইসলামিক ফ্রন্টের আবদুল মালেক (চেয়ার), মুসলিম লীগের এহছানুল হক (হারিকেন), গণঅধিকার পরিষদের মো. আরিফুল হক (ট্রাক), ইসলামী আন্দোলনের হাফেজ রুহল্রাহ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রাথী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা/রেজাউল/মাসুদ