ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন পরিচয়ে কাজল

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২০, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন পরিচয়ে কাজল

কাজল আগরওয়াল

বিনোদন ডেস্ক: অভিনেত্রী কাজল আগরওয়াল। তামিল ও তেলেগু ভাষার সিনেমাতেই বেশি অভিনয় করেন। তবে বলিউড সিনেমাতেও দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন কাজল। প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন এ অভিনেত্রী।

পরিচালক প্রশান্ত ভার্মার সঙ্গে যৌথভাবে প্রযোজনা প্রতিষ্ঠান চালুর পরিকল্পনা করেছেন কাজল। এটির নাম রাখবেন ‘কেএ ভেঞ্চার্স’। আগামী বছর থেকে এর কার্যক্রম শুরু হবে। প্রযোজনা প্রতিষ্ঠানটি প্রথমে তেলেগু ভাষার একটি সিনেমা নির্মাণ করবে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তবে এ প্রসঙ্গে কাজল আগরওয়াল বলেন, ‘এখনো এটি চালু হয়নি। চিন্তা-ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমার মনে হয় না এটির জন্য এখনো আমি প্রস্তুত। যখন পুরোপুরি প্রস্তুত হবো তখনই এটি শুরু করব। হ্যাঁ, কেএ ভেঞ্চার্স নাম হবে। আমরা এখনো নাম নিবন্ধনও করিনি। বলার মতো এখনো কিছু হয়নি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে কাজল আগরওয়াল অভিনীত সিনেমা সীতা। এতে সীতা মহালক্ষ্মী চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে আরো অভিন করছেন—বেলামকোন্দা শ্রীনিবাস ও সোনু সুদ।

পাশাপাশি মুক্তির অপেক্ষায় কাজলের প্যারিস প্যারিস সিনেমাটি। বলিউডের কুইন সিনেমার রিমেক এটি। এছাড়া তামিল ভাষার ইন্ডিয়ান টুকমলি সিনেমায় দেখা যাবে তাকে।




রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়