ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন ও গণভোট ‘স্থগিতের অপপ্রচারে’ কান না দেওয়ার আহ্বান ইসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৬  
নির্বাচন ও গণভোট ‘স্থগিতের অপপ্রচারে’ কান না দেওয়ার আহ্বান ইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হচ্ছে বলে একটি পক্ষ যে ডাহা অপপ্রচার চালাচ্ছে, তাকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে সতর্ক করে গুজবে কান না দেওয়ার জোরালো আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল এই ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসি।

আরো পড়ুন:

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসন ছাড়া দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ হবে।

নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়ে ইসি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ঢাকা/এমএসবি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়