ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেলার বাজিতে হার-জিত দুটোর অভিজ্ঞতাই আছে : মাহি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৩, ৮ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খেলার বাজিতে হার-জিত দুটোর অভিজ্ঞতাই আছে : মাহি

বিনোদন প্রতিবেদক : শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসর। এই আসরে খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রিয় দলের সমর্থনে ক্রিকেট উন্মাদনায় ভাসছে বাংলাদেশ। সেই ছোঁয়া লেগেছে ক্রিকেটপ্রেমী শোবিজ তারকাদের মধ্যেও। জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সময় করে বাংলাদেশের খেলা দেখেন তিনি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মাহি বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও ক্রিকেট খেলা দেখছি। কারণ বাংলাদেশ খেলছে।

আমি চাইবো আমার দেশের ক্রিকেট টিম যেন ট্রফি নিয়ে আসে- এটাই আমার প্রত্যাশা। যদি কোনো কারণে সেমিফাইনালে উঠতে নাও পারি, তবুও কষ্ট থাকবে না। কারণ এটাই আমার ভালোবাসার টিম। সেই টিমের জন্য শুভ কামনা।’ 

 

পছন্দের খেলায়ার প্রসঙ্গে মাহি বলেন, ‘বাংলাদেশ টিমে আমার মাশরাফিকে দারুণ লাগে! তাকে ব্যতিক্রম মনে হয়। ব্যক্তিত্বের দিক থেকে অন্য খেলোয়াড়দের চেয়ে তিনি আলাদা।’ খেলা দেখা নিয়ে বাজি ধরার অভিজ্ঞতাও রয়েছে মাহির। বাজিতে জেতার অভিজ্ঞতা যেমন রয়েছে, হারের অভিজ্ঞতাও কম নেই। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমাদের বিয়ের আগে একবার কক্সবাজারে শুটিং করছিলাম। অপু (মাহির স্বামী) তখন সিলেটে। সেদিন ইন্ডিয়া-বাংলাদেশ খেলা ছিল। ও বাংলাদেশ সাপোর্ট করছে দেখে আমি ইন্ডিয়া সাপোর্ট করতে শুরু করলাম। আমরা সেবার বাজি ধরেছিলাম। বলাবাহুল্য আমি বাজিতে জেতার জন্যই ইন্ডিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছিলাম।

কিন্তু মনেপ্রাণে চচ্ছিলাম বাংলাদেশ যেন জিতে যায়। আমরা ২৫ হাজার টাকা বাজি ধরলাম। পরে দেখি ইন্ডিয়া জিতেছে। অপু তখনই আমাকে ২৫ হাজার টাকা কক্সবাজারে পাঠিয়ে দিয়েছিল। অপুর সঙ্গে বাজিতে জেতার পর আমার লোভ বেড়ে গেল। এরপর একদিন আমি ওর সঙ্গে ৫০ হাজার টাকার বাজি ধরে বসলাম। সেবার ও জিতে গেল। কী আর করা! আমাকে তখন ৫০ হাজার টাকা দিতে হলো। বিষয়টি খুব কষ্টদায়ক ছিল।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুন ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়