ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনডিইউবি ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংলিশ

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
এনডিইউবি ক্রিকেটের চ্যাম্পিয়ন ইংলিশ

এক হাই-ভোল্টেজ ফাইনালে ল ডিপার্টমেন্টকে ২ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট।

সম্প্রতি আয়োজিত ফাইনাল এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ল ডিপার্টমেন্ট। তবে ইংরেজি বিভাগের পেসারদের কৌশলী ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো টুর্নামেন্টজুড়ে ফর্মে থাকা ল ডিপার্টমেন্টের টপ অর্ডার ব্যাটাররা শুরুতেই ভেঙে পড়েন। ধারাবাহিক ধাক্কার পর সিয়ামের দৃঢ় ব্যাটিংয়ে ভর করে ল ডিপার্টমেন্ট কোনোমতে ঘুরে দাঁড়ায় এবং ইংলিশ ডিপার্টমেন্টকে ১০৫ রানের লক্ষ্য দেয়।

লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ উইকেট হারায় ইংলিশ ডিপার্টমেন্ট। এরপর দলের অধিনায়ক নীল আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে আধিপত্য প্রতিষ্ঠা করেন। তবে ভুল বোঝাবুঝিতে নাঈম রানআউট হলে ইংলিশের ব্যাটিংয়ে একের পর এক উইকেট পড়তে থাকে। একসময় ম্যাচ ইংলিশের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে টেলএন্ডার সাব্বির একপ্রান্ত আগলে রেখে নীলকে স্ট্রাইক দিতে থাকেন। অভিজ্ঞতার পরিচয় দিয়ে নীল একাই ইনিংস টেনে নিয়ে যান এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। টানটান উত্তেজনার শেষ ওভারে এক বল বাকি থাকতেই ছক্কা হাঁকিয়ে ২ উইকেটে ইংলিশ ডিপার্টমেন্টের জয় নিশ্চিত করেন তিনি। ২১ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে নীল হন ফাইনালের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য ফাইনাল)।

জয়ের পর উৎসবে মেতে ওঠে ইংলিশ ডিপার্টমেন্টের সমর্থকরা। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এনডিইউবি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের ২০২৬ আসরের। টানা ষষ্ঠবার ফাইনালে খেলা এবং যৌথভাবে সর্বোচ্চ চারটি শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল ইংলিশ টিম।

পুরো টুর্নামেন্টজুড়ে ইংলিশ ঈগলসের পাশে ছিল লন্ডন ভিউ বাংলাদেশ, জনপ্রিয় স্পোর্টস অনলাইন ও ডিজিটাল নিউজ পোর্টাল আল্টিমেট স্পোর্টস এবং দেশের অন্যতম শীর্ষ গ্রুপ কনকর্ডের ফ্যান্টাসি কিংডম। এছাড়া, টানা ছয়বার ফাইনাল খেলা ও চারবার শিরোপা জেতা এই দলের সঙ্গে বিভিন্ন সময়ে কোচ ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়