ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসবির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের মৃত্যু

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এসবির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মো. জসিম উদ্দিন মজুমদার ১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।

মো. জসিম উদ্দিন মজুমদার ২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে স্পেশাল ব্রাঞ্চে যোগ দেন। চাকরিজীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন মো. জসিম উদ্দিন মজুমদার।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়