ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ ডিসেম্বর ২০২০  
পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ

পিকে হালদার (ফাইল ছবি)

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে. এম. ইমরুল কায়েশের আদালত এই আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য জানান। 

আরো পড়ুন:

এর আগে, ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ পিকে হালদারের স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপপরিচালক মো. সালাউদ্দিন। শুনানি শেষে  স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।

গত ২ ডিসেম্বর পিকে হালদারকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন একই আদালত। 
প্রসঙ্গত, পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে বছরের শুরুতেই পি কে হালদারের বিদেশ পালান। গত ৮ জানুয়ারি ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ২৫৫ টাকার অবৈধ সম্পদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। 

পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তায় আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে পিকে হালদারের বিরুদ্ধে করা সব মামলার নথি চায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।

ঢাকা/মামুন/এনই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়