ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘বাসর ঘর’-এর ইতি টানলেন তানহা মৌমাছি

প্রকাশিত: ১৩:২৯, ২২ জুন ২০২১  
‘বাসর ঘর’-এর ইতি টানলেন তানহা মৌমাছি

নতুন প্রজন্মের চিত্রনায়িকা তানহা মৌমাছি। সম্প্রতি এই নায়িকা ‘বাসর ঘর’ সিনেমার শুটিং শেষ করেছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘বাসর ঘর’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরেছেন পরিচালক নাসির উদ্দিন। রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল এ সিনেমার দৃশ্যধারণ। সম্প্রতি পূবাইলে ক্যামেরা ক্লোজ করেন পরিচালক। সিনেমায় তানহার বিপরীতে অভিনয় করেছেন  সাদমান সামির।

তানহা বলেন, ‘গত ঈদের আগে শুরু করেছিলাম সিনেমার কাজ। কিছুদিন বিরতি দিয়ে উত্তরার পর পূবাইলে একটানা শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়েছে। গল্প খুবই ভালো। আশাকরি, দর্শকদের ভালো লাগবে।’

রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’, ডিএইচ বাদল পরিচালিত ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমায় এরপর তানহাকে দেখা যাবে।

শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা। সর্বশেষ তাকে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়