ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রেঞ্জের ফটোশুটে ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা 

প্রকাশিত: ১৯:২৩, ৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৯:৩২, ৬ এপ্রিল ২০২৩
রেঞ্জের ফটোশুটে ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা 

আর কিছুদিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছে সবাই। এদিকে ফ্যাশন হাউজগুলোও ঈদ উপলক্ষ্যে নান্দনিক সব ডিজাইনের পোশাকে সাজিয়েছে তাদের আউটলেট।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে লাইফস্টাইল ব্র্যান্ড ‘রেঞ্জ’ এনেছে নজরকাড়া ডিজাইন ও গুণগত মানের পোশাক। ঈদকে সামনে রেখে এবার রেঞ্জের ফটোশুটে অংশ নেন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র সেই কাবিলা-অন্তরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বনানীর একটি রেস্তোরাঁয় রেঞ্জের পোশাকের ফটোশুটে অংশ নেন পলাশ ও ফারিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তাদের কাবিলা-অন্তরা চরিত্রে দেখা যায়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার মডেল ফটোশুট করেছেন পলাশ।

বিষয়টি নিয়ে পলাশ বলেন, ‘প্রথমবার মডেল ফটোগ্রাফি করেছি। শুরুতে একটু নার্ভাস লাগছিল। কাজ করতে গিয়ে টেরই পাইনি কখন ফটোশুট শেষ করেছি। রেঞ্জের পাঞ্জাবিগুলো অনেক সুন্দর। তাছাড়া ওদের ডিজাইন আমার বেশ পছন্দ হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে গৌতম দাদাও বেশ ভালো। কাজটি ইনজয় করেছি।’

লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, ‘খুব বেশি কাজ করি না। অনেক বেছে বেছ কাজ করছি। রেঞ্জের ড্রেসগুলো অনেক সুন্দর। ডিজাইন এবং মানের দিক দিয়ে অসাধারণ। যে কারণেই কাজটি করা। এর মধ্যে দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ভক্তরা কাবিলা ও অন্তরাকে একসঙ্গে পাবেন।’ 

রেঞ্জ ফ্যাশন লিমিটেডের সিইও নাহিদুল ইসলাম জানান, ‘এবারের ঈদে নতুন কালেকশনে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, কাবলি, শার্ট, টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট ইত্যাদি। এছাড়াও ঈদ আয়োজনে রয়েছে মেয়েদের পাশাপাশি বাচ্চাদের জন্যেও এক্সক্লুসিভ সব পোশাক। বাবা-ছেলেদের কথা মাথায় রেখে রেঞ্জ এই ঈদে নিয়ে এসেছে এক্সক্লুসিভ কিছু কম্বো কালেকশন।’ 

তিনি বলেন, ‘সব শ্রেণির ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এবারের ঈদ আয়োজন করেছে রেঞ্জ। বরাবরের মতোই ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতার ক্রয়ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, জিওমেট্রি, ট্রেডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে এবারের ঈদ আয়োজনে।’ 

রাজধানীর ঢাকাসহ রেঞ্জের ৬টি আউটলেট (বনশ্রী, যমুনা ফিউচার পার্ক, বরিশাল, সিলেট  রাজশাহী, টাঙ্গাইল) ছাড়াও অনলাইনে (www.rangebd.com) অর্ডার করা যাবে। অনলাইন অর্ডারে থাকছে ফ্ল্যাট ১৫ শতাংশ ডিসকাউন্ট সকল পণ্যের উপরে, সেই সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়