ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সত্যি হলো অপুকে শাকিবের ডিভোর্স লেটারের গুঞ্জন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সত্যি হলো অপুকে শাকিবের ডিভোর্স লেটারের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর তাদের কোলজুড়ে আসে সন্তান আব্রাহাম খান জয়। প্রায় বছরখানেক আগে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমে জানান তাদের বিয়ের খবর। এরপর থেকেই শাকিব-অপুর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না।

শাকিব খান অপুকে ডিভোর্স দিতে যাচ্ছেন- সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়। যদিও বিষয়টি গুজব বলেই তখন উড়িয়ে দিয়েছেন শাকিব-অপু। আবারও একই গুজবে তোলপাড় ফিল্মপাড়া। শাকিব-অপু ভক্তরাও পত্রিকা অফিসে ফোন করে ঘটনার সত্যতা জানতে চাইছেন। তাদের প্রশ্ন- এবারও কি গুজব, নাকি ঘটনাটি সত্যি? অপুর বাসায় শাকিব ডিভোর্স লেটার পাঠিয়েছেন, বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন শাকিব খানের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্রের মাধ্যমেও বিষয়টি সত্য বলে জানা গেছে। 

এদিকে শাকিব খান কলকাতায় ‘নোলক’ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত। শাকিব খানের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অপু বিশ্বাসের কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি শুনেছি। তবে এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’ 




রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৭/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়