ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পরিবারকে আগেই হত্যার হুমকি দিয়েছিলেন ফোরকান, দাবি স্বজনদের

গাজীপুর পূর্ব প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১০ মে ২০২৬  
পরিবারকে আগেই হত্যার হুমকি দিয়েছিলেন ফোরকান, দাবি স্বজনদের

নিহতদের বাড়িতে প্রতিবেশী ও স্বজনদের ভিড়

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়া আগেই পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেছেন স্বজনরা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকে তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা কাজ করছে। 

শনিবার (৯ মে) ভোরে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাউতকোনা পূর্বপাড়া এলাকায় প্রবাসী মনির হোসেনের বাড়ির একটি ভাড়া বাসা থেকে পাঁচজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন:

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানিয়েছেন, ফোনালাপে ফোরকান হত্যার বিষয়টি স্বীকার করেছেন, এমন তথ্য পুলিশের হাতে এসেছে। হত্যার পেছনের কারণ অনুসন্ধান এবং মূল অভিযুক্তকে আটকের জন্য তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এরইমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিহতরা হলেন- ফোরকানের স্ত্রী শারমিন (৩০), তাদের তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮) ও ফারিহা (২), এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (২২)।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ফোরকান ও শারমিনের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বিভিন্ন সময় ফোরকান স্ত্রী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেছেন তারা।

শারমিনের ভাই শাহীন মোল্লা বলেন, “প্রায় এক বছর আগে শারমিন অসুস্থ হয়ে পড়লে তাকে বাবার বাড়িতে নিয়ে চিকিৎসা করানো হয়। ওই সময় ফোরকান ক্ষুব্ধ হয়ে স্ত্রীসহ পরিবারের কাউকে বাঁচিয়ে রাখবেন না বলে হুমকি দেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং কিছুদিন শারমিনকে স্বামীর কাছে পাঠানো হয়নি।”

পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চলতি বছরের জানুয়ারিতে ফোরকান কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন বলে জানান তিনি। 

স্বজনরা আরো দাবি করেন, প্রায় এক মাস আগে ফোরকান তার ব্যবহৃত প্রাইভেটকার একটি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু এরপর থেকে গাড়িটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গাড়িটি বিক্রি করা হয়েছে কি না, সে বিষয়েও পরিবারের সদস্যরা নিশ্চিত নন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়