ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৫ জুন ২০২৬  
টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

আইনি প্রক্রিয়া শেষে বাবা-মেয়ের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মে) বিকেলে উপজেলার ফাজিলহাটির শাহদারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, খালিদুল শুক্রবার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পার্শ্ববর্তী মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার উদ্দেশে রওনা হন। পথে শাহদারিপাড়া নামক স্থানে পৌঁছে অটোরিকশা থেকে নামার সময় বজ্রপাতের কবলে পড়েন বাবা-মেয়ে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা গেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাখাওয়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে বাবা-মেয়ের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়